
ময়মনসিংহের হালুয়াঘাটে দিনব্যাপী বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে অন্তত ১১০০ রোগী বিনা মূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে উপজেলার ধারা উচ্চবিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতালের সহযোগিতায় এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপনের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন; পাশাপাশি চোখের ছানি, চোখের ভেতর মাংস বৃদ্ধি, চোখের আঁচিলসহ বিভিন্ন ধরনের ছোটখাটো অস্ত্রোপচার বিনা মূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। যেসব রোগীর অস্ত্রোপচার প্রয়োজন, তাঁদের যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে বিনা মূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, ধারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আরফান আলী, আলী আশরাফ, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলামসহ ছাত্রদলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান হয়েছে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে। পুলিশের মধ্যস্থতায় বৈঠকের পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন দুই সংগঠনের নেতারা...
৮ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদরাতুল মুনতাহা আয়াত (৩) নামে এক শিশুর মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির বাবা ও মায়ের পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক না থাকায় মৃত্যুর রহস্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
১৪ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে আগুনের ঘটনায় নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ছয় বাংলাদেশির মরদেহ আগামীকাল শনিবার দেশে পৌঁছাবে। মামলার তদন্ত ও থানা পরিবর্তনের কারণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে জটিলতা তৈরি হওয়ায় আজ শুক্রবার মরদেহগুলো দেশে আনা সম্ভব হয়নি...
১৭ মিনিট আগে
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার প্রায় ২৫০ কিলোমিটার গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, পাশাপাশি ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
১৭ মিনিট আগে