
ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়। হবিরবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১৪ যৌথভাবে অভিযান চালায়। এ সময় মেসার্স এন এন এন্টারপ্রাইজ ও মীম এন্টারপ্রাইজকে এই অর্থ দণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ র্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার লুৎফা বেগমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক আব্দুস ছালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে। এলপি গ্যাসের পাইকারি বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে প্রতিটি বাজারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
৪ মিনিট আগে
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
৬ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মনি বলেছেন, ‘শেখ হাসিনা বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। আমি শুনেছি, প্রতিদিন দুপুরে তাঁর খাবারের বিল হতো সাড়ে ১০ লাখ টাকা। সেখানে তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান। এর নাম তারেক রহমান।’
১৪ মিনিট আগে
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামাতে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কের অবকাঠামো, যান চলাচলে শৃঙ্খলা, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা—সবকিছুই সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত।
২৩ মিনিট আগে