‘উপজেলা পরিষদের সামনে আমাদের সঙ্গে কথাবার্তা শেষে নাদিম (নিহত সাংবাদিক) মামা মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছিলেন। এ সময় মামাকে মারধর শুরু করেন রেজাউল (ইউপি চেয়ারম্যানের অনুসারী)। পরে তাঁকে অন্ধকারে নিয়ে গেলে সেখানে দেখি বাবু চেয়ারম্যান ও তাঁর ছেলে রিফাত দাঁড়িয়ে আছেন। এ সময় রিফাত দেয়ালের ইট খুলে মামার বুকে ও মাথায় আঘাত করেন। আমি তখন লালনকে ফোন করি। লালন এসে বিষয়টি পুলিশকে জানায়।’
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক আল মুজাহিদ বাবু এভাবেই বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর হামলার বর্ণনা দেন।
মুজাহিদ বাবু আরও বলেন, ‘গত বুধবার রাতে আমি আর সাংবাদিক লালন বাড়ি ফিরছিলাম। এ সময় নাদিম মামা আমাদের ডাক দেন। তিনি বাবু চেয়ারম্যানের করা ডিজিটাল আইনে করা মামলা আদালত খারিজ করে দিয়েছেন বলে জানান। তখন আমি মামাকে বললাম, বাবু চেয়ারম্যান তো আমাদের ওপর ক্ষিপ্ত। কথাবার্তার এই পর্যায়ে নাদিম মামা মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছিলেন। তখনই তাঁর ওপর হামলা করা হয়।’
গত বুধবার রাতে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আজ শুক্রবার উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নের গোমেরপাড়া পারিবারিক গোরস্তানে তাঁর লাশ দাফন করা হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না, যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
২০ মিনিট আগে
গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।
২৩ মিনিট আগে
সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে জেলার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।
৩১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
৩৩ মিনিট আগে