
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে ৫১ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন।
আজ শুক্রবার কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে মোট ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এঁদের মধ্যে পুরুষ ৮৮ জন, নারী ২৮ এবং শিশু ১১ জন। সংকটাপন্ন অবস্থায় দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
চলতি বছরে হাসপাতালটিতে এ পর্যন্ত ৩ হাজার ৫১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৯ জন।
সর্বশেষ মারা যাওয়া তিনজন হলেন—ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা মিনহাজ (১৮), ফুলবাড়িয়ার হারিছা বেগম (৬৫) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর মরিয়ম (৪৫)। হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গুজনিত শারীরিক জটিলতা, অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং ডেঙ্গুর পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকের কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জনবলসংকট থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আবারও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র হলের একটি কক্ষে এ ঘটনা ঘটে...
১০ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুক্রবার (৯ অক্টোবর) ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে গত কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮।
১ ঘণ্টা আগে
পুলিশের তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অভিযানে ছয় দিনে মোট ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩০ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মাগুরা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক কারবারের ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা উদ্ধার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। এ সময় রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে