
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯) বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান চালিয়ে মোবাইলের এসব ডিসপ্লে জব্দ করে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরকাটা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছে—এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯) বিজিবির সদস্যরা অভিযান চালান। এ সময় বিপুল পরিমাণ মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পঞ্চগড়ে ঘোরাফেরার সময় উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর নিজেকে চট্টগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল। তবে আহ্ছানিয়া মিশন শিশু নগরীর শিক্ষকদের অনুসন্ধানে বেরিয়ে আসে, সে রোহিঙ্গা। পরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৫ মিনিট আগে
কক্সবাজারের শহরের একটি বিলাসবহুল হোটেলের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি দামি ব্রান্ডের গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর ক্রয় ও আমদানি-সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করার কথা জানিয়েছে সংস্থাটি।
৬ মিনিট আগে
সিলেটের রায়নগরে তিন খুনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত দম্পতির পরিবারের সদস্য ও এলাকাবাসী। এ সময় প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর
১৮ মিনিট আগে
ঝালকাঠি শহরের গাবখান নদীর ভাঙনে অর্ধশতাধিক পরিবার ও মৌলভী বাড়ি জামে মসজিদ ঝুঁকিতে পড়েছে। দ্রুত ভাঙন রোধ এবং স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে কেফাইতনগর এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
২০ মিনিট আগে