
কক্সবাজার শহরে একটি বিলাসবহুল হোটেলের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি দামি ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর ক্রয় ও আমদানি-সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করার কথা জানিয়েছে সংস্থাটি।
আজ শুক্রবার বিকেল ৪টায় শহরের হোটেল-মোটেল জোনের কলাতলীর ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।
রেজভী আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রামের একটি দল অভিযানটি চালায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হোটেল ওশান প্যারাডাইজের পার্কিং এলাকায় অভিযানটি চালানো হয়।
অভিযানে ঢাকা মেট্রো নম্বরের একটি লাল রঙের টয়োটা গাড়ি, লাল রঙের হোন্ডা গাড়ি ও টুইন গ্রে রঙের একটি মাজদা গাড়ি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তারা গাড়িগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় টয়োটা গাড়িটির বহনকারী হিসেবে মো. হাসিবুর রহমান সিনহা, হোন্ডা গাড়িটির বহনকারী মো. সাফিয়াত মাহমুদ ও মাজদা গাড়িটির বহনকারী মো. সারাফাত রহমান ইশানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে গাড়ি তিনটির ক্রয় কিংবা আমদানির বিষয়ে কাস্টমস গোয়েন্দা দলের কাছে কোনো প্রয়োজনীয় তথ্য বা দলিল উপস্থাপন করতে পারেননি তাঁরা। ফলে গাড়িগুলোর বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হলে পার্কিংয়ে থাকা অবস্থায় তিনটি গাড়িই জব্দ করা হয়।
অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ জানান, প্রাথমিক অনুসন্ধানে গাড়িগুলো শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা বা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে বলে সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চালানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
২৮ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে