
ঝালকাঠি শহরের গাবখান নদীর তীব্র ভাঙনে নদীতীরবর্তী অর্ধশতাধিক পরিবার ও মৌলভী বাড়ি জামে মসজিদ হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ শুক্রবার জুমার নামাজের পর পৌর শহরের গাবখান ব্রিজের উত্তর পাশে কেফাইতনগর এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নদীতীর থেকে পার্শ্ববর্তী নগর খাল পর্যন্ত প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নদীর পাড় ভেঙে বসতভিটার দিকে পানি এগিয়ে আসছে। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে ঘরবাড়ি, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে বহু পরিবার বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাফেজ মো. কাওছার, সাবেক কাউন্সিলর মো. শাহ আলম খান ফারসু এবং মৌলভী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মাসউদুর রহমানসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বক্তারা নদীতীর সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান। গাবখান নদীর ভাঙন রোধে দ্রুত উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সহযোগিতা কামনা করেন তাঁরা।

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেছে। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
৩ মিনিট আগে
টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হন এক ব্যক্তি। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তাঁর কাছ থেকে টাকা নেয়।
৯ মিনিট আগে
স্বামী-স্ত্রী শিক্ষকতা করে দুই সন্তান নিয়েই বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। সংকট শুরু হয় করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায়। তবে থেমে না গিয়ে সংকট থেকেই সমৃদ্ধির নতুন পথ খুঁজে বের করেন তিনি। আমের ফেলে দেওয়া আঁটি সংগ্রহ করে যে নার্সারি গড়ে তোলেন ম্রানুচিং মারমা, তা থেকে তাঁর বাৎসরিক আয়...
১৪ মিনিট আগে
সিলেটের বালাগঞ্জে হাসপাতালের ভেতরে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
১৯ মিনিট আগে