
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠন হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও আশপাশের জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। প্রতিদিন কয়েক হাজার রোগী ও স্বজনের উপস্থিতি থাকে এখানে। তবে অব্যবস্থাপনা, দুর্নীতি ও নানা অসঙ্গতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। মুহূর্তে আগুন লিফটে ছড়িয়ে পড়লে সপ্তম তলা থেকে নিচের তলাগুলোতে থাকা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষায় সবাই নিচে নামার চেষ্টা করেন। পাঁচটি সিঁড়ির মধ্যে একটি চালু থাকায় একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ওই সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে কয়েকজন পড়ে আহত হন। পরে কয়েকজন মারা যান বলে নিহতদের স্বজনদের বরাতে সাংবাদিকদের কাছে তথ্য এসেছে বলে দাবি করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, ঘটনার পর বিভাগীয় কমিশনার ও হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই হতাহতের বিষয়টি অস্বীকার করে আসছিলেন। পরে দুজনের মৃত্যুর কথা স্বীকার করা হলেও তাঁরা পদদলিত হয়ে মারা গেছেন—এ কথা স্বীকার করা হয়নি। আহতের সংখ্যা নিয়েও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, অগ্নি-আতঙ্কে হতাহত ও হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় একাধিকবার বাড়ানো হয়। শেষ পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়া হলেও তা প্রকাশ করা হচ্ছে না। জনস্বার্থসংশ্লিষ্ট এ ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা জরুরি। প্রতিবেদন প্রকাশ না হলে হাসপাতালের অব্যবস্থাপনা, অবহেলা ও অনিয়মের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হবে বলে দাবি করেন তাঁরা।
মানববন্ধন থেকে তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সংগঠক আবু বকর ছিদ্দিক রুমেল, আব্দুল হান্নান আল আজাদ, ইঞ্জিনিয়ার এম এ জিন্নাহ, আনোয়ার হোসেন, আরিফুল হাসান, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন, সুশান্ত শীল, আবু সাইফ মুহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে ঢাকা মহানগরের প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি পোশাক ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক...
২ মিনিট আগে
রাজধানীর শাহআলী এলাকায় ১০৫টি সুইচ গিয়ার চাকুসহ মো. রেজাউল করিম নামের এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। পরে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পুলিশের দাবি, রেজাউল কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কাছে চাকু বিক্রি করতেন।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ নির্দেশ দেন।
৭ মিনিট আগে
বয়স সত্তরের ঘর পেরিয়েছে। আপন বলতে কেউ নেই। একসময় ভিক্ষা করে চললেও বয়স ও অসুস্থতার ভারে এখন সেই সামর্থ্যও নেই। ২০ বছর আগে স্বামী রুস্তম শেখ মারা যাওয়ার পর থেকে পলিথিনে মোড়ানো একটি ছোট ঝুপড়িই তাঁর ঠিকানা। বৃষ্টি হলে ছাউনি ভেদ করে ঘরে পানি পড়ে, রোদে পলিথিনের ঘর হয়ে ওঠে অসহনীয় গরম।
১০ মিনিট আগে