
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে ঢাকা মহানগরের প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি পোশাক ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।
ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকারের সময় প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পূজা পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। তাই মহালয়া থেকে শুরু করে পূজা ও প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের ইনচার্জ বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তায় সংশ্লিষ্ট কমিটিকেও সতর্ক থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখার আহ্বান জানান তিনি।
জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। পূজা উদ্যাপন কমিটির নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা
৪ মিনিট আগে
কাজে অবহেলার অভিযোগে গালিগালাজ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। আজ মঙ্গলবার ২০১৯ সালে ঘটা টাঙ্গাইলের এ ঘটনায় আদালত বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১২ মিনিট আগে
ঢাকায় রাকিব হোসেন (১৭) নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন রহমান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ঢাকায় ফিরে রাকিবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২৩ মিনিট আগে
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
৩২ মিনিট আগে