
রাজধানীর মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহিকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ নির্দেশ দেন।
আজ সাবেক এই সংসদ সদস্যকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির জিজ্ঞাসাবাদের জন্য রুহির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর রুহীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল দেখছিলেন জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ। ওই সময় আন্দোলন প্রতিহত করতে গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু আহমেদ নিহত হন। ঘটনার প্রায় এক মাস পর ওই বছরের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় রাজু নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য রুহি হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এ ঘটনায় কারা কারা জড়িত, তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য রুহিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন অভিভাবক ও স্থানীয় লোকজন। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষককে দায়ী করে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেন তাঁরা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা
৪ মিনিট আগে
কাজে অবহেলার অভিযোগে গালিগালাজ করায় গৃহকর্তার ওপর ক্ষুব্ধ হয়ে তাঁর শতবর্ষী মা আহাতন বেওয়াকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন মো. বাদল ওরফে বাবু (২৫)। আজ মঙ্গলবার ২০১৯ সালে ঘটা টাঙ্গাইলের এ ঘটনায় আদালত বাদলের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১২ মিনিট আগে
ঢাকায় রাকিব হোসেন (১৭) নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে মামুন রহমান (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে ঢাকায় ফিরে রাকিবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২৩ মিনিট আগে
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
৩২ মিনিট আগে