
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩২ নম্বর ওয়ার্ডের একটি সড়ক বেহাল হয়ে পড়েছে। নগরীর পাটগুদাম ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এসবে বৃষ্টির পানি জমে রূপ নিয়েছে বড় বড় গর্তের। এতে চলাচলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সড়কটি যেন গলার কাঁটায় পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচল সহজ করার দাবি স্থানীয় বাসিন্দাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, এই রাস্তা দিয়ে লালকুঠি দরবার শরিফ, বিদ্যুতের পাওয়ার স্টেশনসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষের চলাচল। গত বছরের ৫ আগস্টের আগে সড়কটির সংস্কারকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কাজ ফেলে গা ঢাকা দেন ঠিকাদার। এতে পুরো রাস্তাজুড়ে খানাখন্দে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাস্তাটি বেহালের কারণে অনেক সময় ৫-৭ কিলোমিটার বেশি ঘুরে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে।
চরকালীবাড়ির বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, সাত বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কারকাজ হয় না। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকে। এতে অনেক কষ্টে যাতায়াত করতে হয়।
রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই হোঁচট খেয়ে পড়ে জামাকাপড় ও বই ভিজে যাওয়ার কথা জানিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিজান মিয়া বলে, ‘রাস্তা ভাঙাচোরার কারণে অনেক কষ্ট করে স্কুলে যেতে হয়। রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে আমাদের কষ্ট আরও বাড়বে।’
অটোচালক সোহেল রানা বলেন, রাস্তা ভাঙাচোরা হওয়ায় রিকশার চাকা, মোটরসহ মূল্যবান যন্ত্রাংশ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় উন্নয়ন কার্যক্রম থমকে যায়। এতে ড্রেন ও রাস্তার কাজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, ‘মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো মেরামতে কাজ শুরু করেছি। কাজ শেষ হলে এর সুফল পাবে মানুষ।’

সিলেট বিভাগে হামের পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৮৩ জন রোগী।
৪০ মিনিট আগে
তথ্য গোপন করে প্রায় ১৬ বছর ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২০ নম্বর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে দায়িত্ব পালন করছেন মৌসুমী দস্তিদার। অনুসন্ধানে জানা গেছে, নিয়োগের সময় তিনি সরকারি বিধিমালার শর্ত ভঙ্গ করে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন।
৪২ মিনিট আগে
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। নির্বাচনে অন্য কোনো প্যানেল অংশ নেয়নি। আগে থেকেই আওয়ামী লীগ ও জামায়াতপন্থী আইনজীবী প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
২ ঘণ্টা আগে
ফেনীর শতবর্ষী সেন্ট্রাল হাইস্কুলে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বিদায় নিলেন ইংরেজি বিষয়ের শিক্ষক জহিরুল হক চৌধুরী বেলাল। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনমেলা। ছাদখোলা গাড়িতে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মধ্য দিয়ে তাঁকে দেওয়া হয় রাজকীয়
২ ঘণ্টা আগে