
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
মো. সরওয়ার বলেন, সার্জেন্ট বা ট্রাফিক পরিদর্শকদের ম্যানুয়াল মামলা ‘খুব একটা করা লাগবে না’। যেকোনো স্থানে ট্রাফিক আইন বা মোটর ট্রান্সপোর্ট আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে।
সিটি করপোরেশন গত কয়েক মাসে জাহাঙ্গীর গেট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সাতটি ক্রসিংয়ে সিগন্যাল লাইট বসিয়েছে। এ ছাড়া গুলশান-২ ও হাইকোর্ট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আরও কয়েকটি পয়েন্টে কাজ চলছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর ৩০টি স্থানে এআই প্রযুক্তিনির্ভর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে আইনভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা করা হচ্ছে। বিআরটিএর তথ্য ব্যবহার করে গাড়ির মালিকদের ঠিকানায় প্রসিকিউশনের চিঠি পাঠানো হচ্ছে।
কয়েক সপ্তাহের মধ্যে মোবাইল অ্যাপ ও এসএমএসের মাধ্যমেও মামলার তথ্য পাঠানো হবে বলে জানিয়েছে ডিএমপি।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে তিন শতাধিক মামলা হয়েছে। ভবিষ্যতে দেখা যাবে যে, প্রতিদিন হয়তো এক হাজার মামলা হবে।
২০২২ সাল থেকে অনেকেই ট্রাফিক ফাইন পরিশোধ করছিল না, এমন প্রায় এক লাখ মামলা পুলিশের কাছে পড়ে ছিল জানিয়ে মো. সরওয়ার বলেন, ডিএমপির ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৬৭ হাজার মামলা নিষ্পত্তি করা হয়েছে। আরও ৩৮ হাজার এমন মামলা প্রক্রিয়াধীন আছে।
সড়কে গতি আনতে ইতিমধ্যে ঢাকার প্রায় ৭০টি স্থানের কোথাও ইউটার্ন কাটিয়ে, কোথাও রাইট টার্ন বন্ধ করার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কমিশনার মো. সরওয়ার বলেন, ২০২৪ সাল পর্যন্ত ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটারের নিচে। কিন্তু ২০২৫ থেকে ২০২৬ সালে ঢাকায় গাড়ির গড় গতিবেগ ১০ কিলোমিটারের ওপরে। এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্যামেরা বসিয়ে মামলা করার ফলে ‘ওভার স্পিড কমেছে’। সে অনুযায়ী ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতেও ক্যামেরা বসিয়ে ‘ডিজিটালি কন্ট্রোল’ করা হবে।
কুড়িল বিশ্বরোডের চাপ কমাতে ৩০০ ফুট থেকে ইউনাইটেড গ্রুপ-স্বদেশ ভ্যালি-আফতাবনগর পর্যন্ত একটি সড়ক চালু করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় যে বিশৃঙ্খলা ছিল, সেটা থেকে শৃঙ্খলা আনতে হলে আমাদের একটু সময় লাগবে। ধীরে ধীরে সব সেক্টরে হস্তক্ষেপ করে আমরা ঢাকার ট্রাফিক ব্যবস্থা ভালো করব।’

হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে গায়ে সাদা কাফন পরে গণঅনশন কর্মসূচি পালন করেছেন রংপুরের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৩টার দিকে উদ্ধার হওয়া ছাত্রীরা গোয়াইনঘাট যাওয়ার অপেক্ষায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, তারা পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে সীমান্তপথে ভারতে যাচ্ছিল।
১৪ মিনিট আগে
হামলাইকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদল শিশু ব্যাডমিন্টন খেলছিল। এ সময় অসাবধানতাবশত সোহেল রানা (১০) নামে এক শিশু সেখানে থাকা একটি কুকুরের গায়ের ওপর পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই কুকুরটি তাকে কামড় দিয়ে আহত করে।
৩২ মিনিট আগে
ফেসবুকে মানবিক সহায়তার আহ্বানে সাড়া দেওয়া আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অর্থায়নে ১১ জন প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা চত্বরে এই হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
৩৬ মিনিট আগে