
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দু-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার বিকেলে হঠাৎ করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে উপস্থিত থাকেন। তবে দু-একজন দুষ্টুমি করেন, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।
এ সময় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। কোনো চিকিৎসক যদি দায়িত্ব অবহেলা করেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনের সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওহাব আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজীসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দেশের কৃতী ও আদর্শ মায়েদের সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস। ‘রত্নগর্ভা মা’ সম্মাননা অনুষ্ঠানে এই বছর সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মাকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এ বছর সাধারণ ক্যাটাগরিতে কুমিল্লার বুড়িচং উপজেলার তাহমিনা বেগম চৌধুরী ‘রত্নগর্ভা মা’
১৫ মিনিট আগে
বিএনপির নেতা-কর্মীদের গুম ও খুনের ঘটনা তদন্ত করে পদক্ষেপ নিতে আবারও আবেদন করা হয়েছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।
১৮ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
১ ঘণ্টা আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে