Ajker Patrika

গাড়িতে নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ না থাকলেই ব্যবস্থা: ডিএমপি‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
গাড়িতে নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ না থাকলেই ব্যবস্থা: ডিএমপি‎
ফাইল ছবি

‎রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এর সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বর প্লেট ব্যবহার করা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত প্লেটের পরিবর্তে শুধু পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

‎‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক গাড়ির মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও এখনো বিআরটিএ থেকে ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। পাশাপাশি অনেক যানবাহনের উইন্ডশিল্ডে স্থাপিত আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এতে মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

‎ডিএমপি যানবাহনের মালিক ও চালকদের প্রতি দ্রুত নির্ধারিত ডিজিটাল নম্বর প্লেট স্থাপন এবং আরএফআইডি ট্যাগ সচল আছে কি না তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট থাকছে না

রাঙামাটির চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রীকে সতর্ক করল জেলা প্রশাসন

৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর: শুভেন্দু

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত