
ময়মনসিংহে ফসলের মাঠে কিছুদিন পরই শুরু হওয়ার কথা আমন ধান কাটা। কিন্তু এরই মধ্যে ধানে আক্রমণ করতে শুরু করেছে মাজরা ও কারেন্ট পোকা। এতে মরে যাচ্ছে ফলন্ত ধানগাছ। ধারদেনা করে আমন লাগিয়ে এমন পরিস্থিতিতে দিশেহারা কৃষক। এই অবস্থায় কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাঁদের।
সরেজমিন ঘুরে দেখা গেছে, চারদিকে আমন ধানের খেতে সবুজের সমারোহ। ভালো ফলন পাবেন—এই স্বপ্ন বুনছেন ময়মনসিংহের আমনচাষিরা। কিন্তু এরই মধ্যে কারেন্ট ও মাজরা পোকা বাধ সেধেছে। পোকার আক্রমণে ধানগাছ মরে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
এমনই একজন ময়মনসিংহ সদর উপজেলার গোপালনগর গ্রামের আমনচাষি সাইফুল ইসলাম। তিনি চলতি মৌসুমে ২২ শতক জমিতে হাইব্রিড স্বর্ণা জাতের আমন ধানের আবাদ করেছেন। খেতে কচি ধানের শিষ বের হতে শুরু করেছে। এরই মধ্যে কারেন্ট ও মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে।
কৃষক সাইফুল ইসলাম জানান, আমনের আবাদ গেল ১০ বছরের মধ্যে সবচেয়ে এবার ভালো হয়েছে। এখন ধানের কচি বের হতে শুরু করার সঙ্গে সঙ্গে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমণে কচি শিষ খেয়ে ফেলায় কয়েক দিন পর থেকে ধানগাছ মরে গিয়ে খড়ে পরিণত হচ্ছে। প্রতিদিনই আক্রমণ বেড়েই চলেছে। ধানখেতে চারবার কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হচ্ছে না। পোকার আক্রমণ কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ‘ভাবছিলাম এবার ফলন ভালো হবে। সারা বছরের ঘরের খাবারের ধান রেখে বাকিগুলো বিক্রি করে লাভবান হব। কিন্তু যে অবস্থা দেখা দিয়েছে, এতে করে ধান ঘরে তোলায় কঠিন হয়ে যাবে।’
সাইফুল ইসলামের মতো জেলার শত শত কৃষক পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি রোপা আমন মৌসুমে জেলায় ২ লাখ ৬৮ হাজার ১১০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৬ হাজার ২৬০ টন। পোকার আক্রমণের কথা স্বীকার করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক জানান, পোকার আক্রমণ নিয়ন্ত্রণে কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পর্যায়ে স্কোয়াড টিম গঠন করা হয়েছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৫ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৭ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪৩ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে