
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। আর এতে নতুন মাত্রা এনেছে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নান্দাইল পৌরসভার মেয়র স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি।
নান্দাইল আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। অন্যদিকে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচনে লড়ছেন।
নান্দাইল পৌরসভা নির্বাচনে ২০২১ সালে নৌকা প্রতীকে মেয়র পদে নির্বাচিত হন রফিক উদ্দিন ভূঁইয়া। বীর বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ২০১৯ সালে ও মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, মুশুল্লী ইউপি চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লব, শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া মিল্টন, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূঁইয়া মিন্টু ও জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল ২০২২ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তবে নৌকা প্রতীকে বিজয়ী এই ছয় ইউপি চেয়ারম্যান ও এক পৌর মেয়র নৌকার মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন।
এ বিষয়ে নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের দলীয় যেহেতু কোনো বাধা নেই, তাই পছন্দের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছি।’
জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, ‘বর্তমান সংসদ সদস্য আমার ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এলাকার জনগণ সবাই তাঁর পক্ষে। তাই আমি তার বাইরে যেতে পারছি না। যেহেতু দল উন্মুক্ত করে দিছে, এতে তো কোনো বাধা নেই।’
নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ‘নৌকার বিজয়ী প্রত্যেক চেয়ারম্যানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করার জন্য আমরা চিঠি দিয়েছি। এখন তারা নৌকার পক্ষে কাজ না করলে তো কিছু করার নেই।’

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
৭ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
২৭ মিনিট আগে