
ময়মনসিংহের গৌরীপুরে ধানের শীষের প্রার্থী বদলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকেরা। আজ বুধবার বিকেলে গৌরীপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সহস্রাধিক কর্মী-সমর্থক বিক্ষোভ-মিছিল করেন। এ সময় পৌর শহরে সড়কে যানজট তৈরি হয়।
গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে প্রার্থী করার দাবিতে তাঁর কর্মী-সমর্থকেরা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করছেন। গত সোমবার বিএনপি থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ময়মনসিংহ-৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর পর থেকে ইকবালের প্রার্থিতা বাতিল চেয়ে হিরনের সমর্থকেরা আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার সকালে গৌরীপুর রেল জংশনে রেললাইনের ওপরে শুয়ে পড়েন হিরনের অনুসারীরা। এ সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওয়া এক্সপ্রেস আন্তনগর ট্রেন দীর্ঘ সময় আটকা পড়ে। এ দিন সন্ধ্যার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গাজীপুর বাজার এবং ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে শ্যামগঞ্জ বাজারে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। আজ তাঁরা বিক্ষোভ-মিছিল করেন।
গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মণ্ডল, পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, প্রভাষক শাহজাহান সিরাজ, একলাছুর রহমান কিরনসহ উপজেলা ও পৌর বিএনপির শতাধিক নেতা-কর্মী এই আন্দোলনে সমর্থন জানিয়ে অংশ নিয়েছেন।
হিরনের সহধর্মিণী অ্যাডভোকেট সাইদা মাসরু বলেন, দুঃসময়ে সারাক্ষণ দলের কর্মী-সমর্থকদের পাশে থেকেছেন হিরন। জেল-জুলুম-নির্যাতন সহ্য করেছেন। কিন্তু দল এর কোনো মূল্য দেয়নি। বিএনপির সাধারণ কর্মী-সমর্থকেরা এতে হতাশ হয়েছেন।
এ ব্যাপারে গৌরীপুরে মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন অনেকে চায়, পায় একজন, এটাই নিয়ম। না পেলে কষ্ট লাগতেই পারে, কিন্তু ট্রেন আটকে, সড়ক বন্ধ করে সাধারণ মানুষকে হয়রানি করা রাজনীতিবিদদের কাজ নয়। যাঁরা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তাঁদের সবার সঙ্গে তাঁর কথা হয়েছে, উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সঙ্গেও কয়েক দিন পর যোগাযোগ করব।’

টাঙ্গাইলের নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রচণ্ড গরমের সময়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছে।
৩ মিনিট আগে
সিলেট সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকার মহাপরিকল্পনা প্রণয়নে মতামত গ্রহণ কর্মশালায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমন্বিত উদ্যোগে সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। কর্মশালার মতামত খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীর চরাঞ্চলে নারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় প্রধান আসামি উজ্জ্বল মালসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও এলাকাবাসী।
১০ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরে ডুবে অনামিকা দাস (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে