
শেরপুরের নকলায় গণপদ্দী ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় পিকআপ ভ্যানের চাপায় শাপলা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন শাপলার এক শিশুসন্তানসহ দুজন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া দুর্ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শাপলার মরদেহ উদ্ধার করি। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানের চালক পলাতক আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
নিহত শাপলা গণপদ্দী ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকার আলম মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শেরপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাপলা ও তাঁর শিশুসন্তান তাওহিদ (৩) এবং সমেজ মিয়া (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান শাপলা। আহত তাওহীদ ও সমেজকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
২ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে