
হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি, জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের এই বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জামালপুরে কর্মরত সাংবাদিকেরা এই আলটিমেটাম দিয়েছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশনে এসপি নাছির উদ্দিন ওই বক্তব্য দেন।
আজ বেলা ১১টার দিকে জামালপুর শহরের শহীদ হারুন সড়কে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতারা এই আলটিমেটাম ঘোষণা দেন। জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা হয়। এ ছাড়া বকশীগঞ্জ, জামালপুর ও ইসলামপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকেও একই দাবি জানান সাংবাদিকেরা।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, জনকণ্ঠের আজিজুর রহমান ডল, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ, আমাদের নতুন সময়ের খাদেমুল বাবুল, দেশ টিভির সাইদ পারভেজ তুহিন, বণিক বার্তার আরিফ আকন্দ, দেশ রূপান্তরের ময়না আকন্দ প্রমুখ।
এদিকে গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর লাগাতার কর্মসূচি থেকে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে শনাক্ত ব্যক্তিরা ছাড়াও ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়া গডফাদারকেও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
প্রতিবাদ সভা থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা। এর মধ্যে তিন দিন কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না, যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
১৮ মিনিট আগে
গ্রেপ্তার রফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ শহরের আরজি নওগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শাহানাবাগ সিটি নামে ওই আবাসিক এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে গিয়েছিলেন রফিক।
২২ মিনিট আগে
সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী হিসেবে ওই পরিকল্পনা বাস্তবায়ন করে জেলার চারটি আসনে বিএনপিকে হারিয়ে দিয়েছেন।
৩০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
৩২ মিনিট আগে