
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শিবিরের প্যাডে প্রচার ও মিডিয়া সম্পাদক পদে স্বাক্ষরযুক্ত একটি প্রতিবাদলিপি পোস্ট করেন।
মেহেদী সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে রাবির তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। সেখানে ভিপি প্রার্থী হিসেবে ছিলেন মেহেদী সজীব। তবে সে সময় ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলটি শিবিরের ‘ডামি প্যানেল’ কি না, সে প্রশ্নও ওঠে। তবে ভিপি প্রার্থী এসব অভিযোগ অস্বীকার করেন।
আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে রাকসুর ভিপি পদে নির্বাচন করলেও কোনো প্রচারণায় নামেননি তিনি। প্রশ্ন ওঠে—তিনি ইচ্ছাকৃতভাবে নীরব ছিলেন কি না। অভিযোগ ছিল, শিবির-সমর্থিত প্রার্থীকে সুবিধা দিতেই তিনি সক্রিয় হননি।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেন সজীব। তিনি দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণে প্রচারে অংশ নিতে পারেননি। পরে নির্বাচনে তিনি ৩২৩ ভোট পান।
শিবিরসংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে মেহেদী সজীব আজকের পত্রিকাকে বলেন, ‘জুলাই আন্দোলনের সময় থেকে তৎকালীন ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি মোজাহিদ ফয়সাল ভাইয়ের সঙ্গে সমন্বয় করে আমি আন্দোলন ও আন্দোলন-পরবর্তী সময়ে কাজ করেছি। মূলত ক্যাম্পাসে আন্দোলন পরিচালনা ও মুভমেন্টকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে শিবিরের সঙ্গে আমার সংশ্লিষ্টতা তৈরি হয়।’

বাগেরহাটের মোংলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুন) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজের কবিরাজ বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী....
১৭ মিনিট আগে
চট্টগ্রামে দুই বছর আগে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার হওয়া ও বেওয়ারিশ হিসেবে দাফন করা এক বৃদ্ধের হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। সম্পত্তির লোভে ছেলে বেলাল হোসেন সহযোগীদের নিয়ে বাবাকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে সংস্থাটি।
২০ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৪১ মিনিট আগে