
ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীন সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক।
আজ বৃহস্পতিবার মামলা নথিভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদে মক্তবের পড়া শেষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কুমিল্লায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঠিক এর পর পরই দ্রুতগতির আরেকটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এ অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেল চালক মো. বিল্লাল হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়। সমিতির সদস্যরা জমা টাকা ফেরতের দাবিতে অফিসের সামনে অপেক্ষা করছেন।
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গতকাল রাতে দর্শনা থানা পুলিশের একটি দল চণ্ডীপুর পূর্বপাড়া গ্রামের শ্রীশ্রী দুর্গা মন্দিরের সামনে বিশেষ অভিযান চালায়। অরাজকতা সৃষ্টির চেষ্টাকালে চণ্ডীপুর গ্রামের আবু সিদ্দীককে আটক করে পুলিশ। আসামিকে থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।
৪০ মিনিট আগে