
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে আনুমানিক ৭৫ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ২৬ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, নিমতলা রেললাইনের পাশে এক বৃদ্ধার মরদেহ পড়ে আছে। তখন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর বাম পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা বাড়ছে। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন (সিএসডব্লিউসি) প্ল্যাটফর্মে গত ২১ মাসে পাওয়া ৮০টি অভিযোগের মধ্যে ৫৫টিই নারীদের। এসব অভিযোগের মধ্যে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম...
২৫ মিনিট আগে
বরিশাল নগরীর একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে আমিনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে।
৩০ মিনিট আগে
কুমিল্লায় যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রথমে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঠিক এর পরপরই দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান এসে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এই অবস্থায় গুরুতর আহত মোটরসাইকেলচালক মো. বিল্লাল হোসেনকে (৩৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৩৫ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রায় তিন কোটি টাকা নিয়ে সভাপতি আবুল হাসেম উধাও হওয়ার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সমবায় কার্যালয়। সমিতির সদস্যরা জমা টাকা ফেরতের দাবিতে অফিসের সামনে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে