
সাংবাদিকদের উদ্দেশে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘আমি অনিয়ম-দুর্নীতি করলে আমার বিরুদ্ধে পত্রিকায় লিখবেন। এতে আমি সতর্ক হওয়ার সুযোগ পাব। রাজনীতিবিদদের ভুল সংশোধনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। এ কারণে আমরা গণমাধ্যমে বিশ্বাসী।’
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বাধগ্রস্ত না হলে দেশে আরও অভূতপূর্ব উন্নয়ন হবে।’
আজ বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মতবিনিময় সভায় ফরিদুল এসব কথা বলেন।
ওই সভায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমরা নৌকা প্রতীকে তাঁরই নির্বাচন করব। দেশের উন্নয়নে আওয়ামী লীগের ভূমিকা স্মরণীয়। দলমত-নির্বিশেষে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশ নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।’
ঈদের আনন্দ উপভোগ করতে বিপদগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া জরুরি বলে উল্লেখ করেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘অসহায় মানুষের সেবা দেওয়া আমাদের সবার দায়িত্ব। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।’
ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সিনিয়র সহসভাপতি কোরবান আলী, সিনিয়র সাংবাদিক আব্দুস সামাদ প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে