
আগামী পাঁচ বছর নয়, বরং তিন বছরের মধ্যেই অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের দৃশ্যমান পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেছেন, মানবিক, আধুনিক ও বাসযোগ্য গফরগাঁও গড়ে তুলতে সরকার ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা ফোরাম’ আয়োজিত ‘দক্ষিণ গফরগাঁওয়ের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন একুশে টেলিভিশনের বার্তা প্রযোজক আনোয়ারুল কাইয়ুম কাজল। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ উজ জামান।
এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আগামী প্রজন্মের জন্য একটি পরিকল্পিত ও বাসযোগ্য গফরগাঁও গড়ে তোলাই তাঁর লক্ষ্য। বর্তমানে গফরগাঁও পৌরসভায় প্রায় ৩২ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এ ছাড়া ১৮ কোটি টাকার নতুন প্রকল্পের বরাদ্দ অনুমোদন হয়েছে, যা শিগগিরই টেন্ডার প্রক্রিয়ায় যাবে। পাশাপাশি অতিরিক্ত ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ৮০ কোটি টাকার পৃথক উন্নয়ন প্রকল্প প্রণয়ন করেছে।
দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রতিষ্ঠাকে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন উল্লেখ করে এমপি বলেন, এটি শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি আরও বলেন, নির্বাচনের পর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি কয়েক দিন গফরগাঁওয়ে অবস্থান করেন, যাতে কোনো ধরনের সহিংসতা বা প্রতিহিংসার ঘটনা না ঘটে। নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চান বলেও জানান তিনি।
সভায় বক্তারা বলেন, ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যেই গফরগাঁওয়ের দৃশ্যমান পরিবর্তন ঘটবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান সোহেল, বিজিএপিএমইএর সাবেক সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন মতি, সাবেক সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অধ্যাপক ড. সিরাজুল হক, যুগ্ম সচিব হেমায়েত হোসেন, তিতাস গ্যাসের সাবেক জিএম ফয়জুল বারী গোলাপ, সাবেক সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন নয়ন এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ও ইউএনবির ডেপুটি এডিটর মাসউদুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনা প্রতিরোধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে বহির্নোঙরে নজরদারি বাড়ানো, অনুমোদিত ওয়াচম্যান নিয়োগ নিশ্চিত করা...
৯ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রী হলের ক্যানটিনে কোনো পুরুষ কর্মী কাজ করতে পারবেন না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে গোপনে ভিডিও করা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একাধিকবার অনুষ্ঠিত সভায়...
১ ঘণ্টা আগে
ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াত প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত সোমবার উপজেলা ভূমি অফিসের সামনে বাদী ইমাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে তাঁকে জোরপূর্বক উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যাচেষ্টা....
১ ঘণ্টা আগে