
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নকলা উপজেলার ধনাকুশা এলাকার মন্নার ছেলে অটোরিকশাচালক শফিকুল ইসলাম এবং নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে ইটভাটার শ্রমিক আরিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে নালিতাবাড়ীর দিকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পাথর ও বালু ফেলে রাখায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। এতে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পটুয়াখালী-কুয়াকাটা ৭১ কিলোমিটার মহাসড়কের পটুয়াখালী বাসস্ট্যান্ড থেকে মহিষকাটা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার অংশের সংস্কারের কাজ গত জুন মাসে শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে অসংখ্য খানাখন্দ তৈরি হয়।
১৫ মিনিট আগে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক হাসপাতালে গিয়ে দেখা যায়, ১০ বছর আগে কেনা যন্ত্রের মোড়ক পর্যন্ত খোলা হয়নি। কোথাও আধুনিক যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষিত মেডিক্যাল টেকনোলজিস্ট নেই। আবার কোথাও যন্ত্র থাকলেও প্রয়োজনীয় রিএজেন্ট বা এক্স-রে প্লেটের অভাবে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না।
২০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন চান মিয়া খাঁকে একটি পুরোনো মামলায় আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের ঝাউকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৯ মিনিট আগে
মায়ের বুকের উষ্ণতা, স্নেহের স্পর্শ কিংবা আদর—কোনোটাই ঠিকমতো অনুভব করার সুযোগ হয়নি। পৃথিবীতে এসেছে মাত্র আড়াই মাস আগে। এরই মধ্যে চিরদিনের জন্য হারাতে হলো মাকে। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠী ইউনিয়নের উত্তর করফা গ্রামে এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে।
৪৩ মিনিট আগে