
ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পিয়নের প্রতারণা টের পেল তারা ঠিক এইচএসসি পরীক্ষার দিন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে মনিমুক্তা আক্তার ও ইসমাত আরা আজ যখন প্রবেশপত্রের জন্য কলেজগেটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল, তখনো তারা বুঝতে পারেনি যে, প্রতারকের ফাঁদে পড়েছে। কেননা, কলেজের পিয়ন তাদের বলেছিলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে সরাসরি তাদের ফরম পূরণ ও প্রবেশপত্র জোগাড় করে দেবেন। এ জন্য দুই শিক্ষার্থীর কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকাও নিয়েছিলেন তিনি।
ভুক্তভোগী দুই ছাত্রীর দাবি, তারা নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী। এইচএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় তারা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণের সুযোগ দেয়নি। এই অবস্থায় কলেজের পিয়ন মো. শাহজাহান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমে তাদের ফরম পূরণ ও প্রবেশপত্র জোগাড় করে দেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে কলেজের অন্য কাউকে কিছু না জানানোর শর্তও দেন তিনি।
অভিযোগ অনুযায়ী, ফরম পূরণ ও প্রবেশপত্র এনে দেওয়ার কথা বলে পিয়ন শাহজাহান দুই ছাত্রীর কাছ থেকে মোট ২২ হাজার ৪০০ টাকা নেন। তবে পরীক্ষার আগে অন্য সহপাঠীরা প্রবেশপত্র পেলেও মনিমুক্তা আক্তার ও ইসমাত আরার নামে কোনো প্রবেশপত্র আসেনি।
ভুক্তভোগীরা জানায়, বিষয়টি জানতে পেরে তারা পিয়ন শাহজাহানের পা ধরে আকুতি জানায়। তখনো শাহজাহান তাদের আশ্বস্ত করে বলেন, ‘তিনজন লোককে সিএনজি দিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠিয়েছি। তোরা নিশ্চিত থাকতে পারিস, প্রবেশপত্র পেয়ে যাবি।’
এই আশ্বাসে আজ বৃহস্পতিবার সকালে দুই ছাত্রী নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের গেটে এসে প্রবেশপত্রের জন্য অপেক্ষা করে। এ সময় শাহজাহানকে মোবাইল ফোনে বারবার কল দিলেও তার কোনো সাড়া পায়নি। পরে কলেজগেটেই কান্নায় ভেঙে পড়ে তারা।
ঘটনার পর কলেজে গিয়ে পিয়ন শাহজাহানকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি।
বিষয়টি জানালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনামুল হক বলেন, ‘শাহজাহান আমাদের কলেজের পিয়ন। সে তো পরীক্ষার্থীদের ফরম পূরণ করে দেওয়ার মতো কেউ না। এই বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে ওই পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে