
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আমরা এমন একটি সাংস্কৃতিক কর্মসূচি নিতে চাই, যা শুধু একটি অনুষ্ঠান নয়, বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হয়ে উঠবে। তিনি বলেন, ‘ত্রিশাল থেকে আমরা একটি বার্তা দিতে চাই—সংস্কৃতিকে নতুনভাবে ভাবতে হবে, নতুনভাবে গড়তে হবে। ত্রিশাল বাংলাদেশকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত উপহার দিতে পারে।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আজ শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ত্রিশালের নজরুল অডিটরিয়ামে সভাটি আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই উদ্যোগ খুবই আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ। আমরা যদি সঠিকভাবে এটি বাস্তবায়ন করতে পারি, তাহলে এটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি বড় ছাপ ফেলবে।’
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আমাদের সংস্কৃতি নানা কারণে স্থবির হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি মনস্তাত্ত্বিক বিপ্লবচিন্তা এবং চেতনা ও মননের গভীরে পরিবর্তন আনতে হবে।’
এ সময় সংশ্লিষ্টদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি উপজেলা তাদের সাংস্কৃতিক সমস্যা ও সম্ভাবনার একটি লিখিত প্রোফাইল তৈরি করে আমাদের দিন। আমরা খুব দ্রুত একটি ওয়ার্কশপ আয়োজন করব, যেখানে একটি কার্যকর মডেল তৈরি করা হবে। আমি চাই, ত্রিশাল ও ময়মনসিংহকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়ে আমরা এমন একটি কাঠামো তৈরি করি, যা পরবর্তীকালে সারা দেশে অনুসরণ করা যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতির বিকাশে সরকার অত্যন্ত আন্তরিক। এটি কোনো সাধারণ কাজ নয়; এটি একটি গভীর বুদ্ধিবৃত্তিক প্রয়াস, যা জাতির চিন্তা-চেতনা গঠনের সঙ্গে জড়িত।’
জাতীয় কবির জয়ন্তী উদ্যাপন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ত্রিশালে নজরুলকে ঘিরে আয়োজনটি যেন গতানুগতিক না হয়; বরং আমাদের ইতিহাস, সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন ঘটাতে হবে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মুখ্য আলোচক ময়মনসিংহ-৭, ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এবং সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।
এ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, রেঞ্জ ডিআইজি, চার জেলার জেলা প্রশাসক, ৩৫ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রীরা ত্রিশালে অবস্থিত নজরুলের বাল্যকালের বিদ্যাপীঠ নজরুল একাডেমি, নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও জন্মজয়ন্তী উদ্যাপনের স্থান পরিদর্শন করেন।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
১৩ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত ফারুক ইসলাম (৪৫) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুঁজিখা গ্রামের আব্দুল মজিদ ব্যাপারীর ছেলে।
২১ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ড্রোনসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। অস্বাভাবিক আকৃতির লাল রঙের বস্তুটি ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।
৩০ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা ইউসুফ শেখ ও ছেলে পলাশকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকালে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জড়িপ শেখ (৬৫) ওই গ্রা
৩৬ মিনিট আগে