ময়মনসিংহের হালুয়াঘাটে বাড়ি থেকে নিখোঁজের দুই দিন পর নদী থেকে সমুরতেজান (৬৫) নামের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি সদর ইউনিয়নের গোপীনগর এলাকার হোসেন আলীর স্ত্রী।
আজ বুধবার সমুরতেজানের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে গতকাল রাতে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন সমুরতেজান। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে আশপাশ এলাকায় মাইকিং করা হয়।
এদিকে গতকাল কৈচাপুর এলাকার গাঙ্গিনা নদীতে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান কয়েকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল নদী থেকে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক কেউ পরিচয় শনাক্ত না করতে পারায় লাশ থানায় নিয়ে যাওয়া হয়। পরে এ খবর জানতে পেরে রাতে সমুরতেজানের পরিবার থানায় গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করে।
হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মমেকের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
২ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
২ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৪ ঘণ্টা আগে