এক হাতের পিঠে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ব্যালান্স করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৪ ব্যাচের এবং ২০১৯-২০ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম।
বাংলাদেশের হয়ে ১৫ তম গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার মমিনুল ইসলামের করা রেকর্ডটি ছিল 'দ্যা মোস্ট পেনসিল ব্যালেন্স অন দ্যা ব্যাক অফ দ্যা হ্যান্ড ইন থার্টি সেকেন্ড' টাইটেলের ওপর। শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
তিনি এ বছরের ৩ জুন মাত্র ৩০ সেকেন্ডে ৫০টি পেনসিল ব্যালান্স করার কৃতিত্ব অর্জন করেন। এর আগের রেকর্ডটিও ছিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী, বাংলাদেশের হয়ে ১৩ তম গিনেস রেকর্ড হোল্ডার টাঙ্গাইলের সিয়াম রেজোয়ান খানের দখলে। তিনি ৩০ সেকেন্ডে ৪৪টি পেনসিল ব্যালান্স করতে পেরেছিলেন।
মনিরুল ইসলাম বলেন, 'বাংলাদেশের হয়ে এমন কৃতিত্ব অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আগামীতে যেন দেশের জন্য আরো বড় কিছু করতে পারি সে জন্য সবাই দোয়া করবেন'।
মনিরুল ইসলামের এই কৃতিত্ব জাককানইবি স্টুডেন্টদের মাঝে অনাবিল আনন্দের মাত্রা যোগ করেছে। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরবে।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আদালতের বিচারকরা দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ...
২৩ মিনিট আগে
একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে দিগন্তজোড়া নীল সমুদ্র—প্রকৃতির এমন অনন্য মেলবন্ধনই কক্সবাজারকে করেছে বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য। ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত, পাহাড়, ঝরনা, পাথুরে তটরেখা আর মেরিন ড্রাইভ ঘিরে দিন দিন বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা।
১ ঘণ্টা আগে
রাজশাহী শহরের ভেতরে একসময় তিনটি নদী ছিল। নৌকায় আনা-নেওয়া হতো পণ্য। নদীতীরেই গড়ে উঠেছিল রেশম কারখানা। চলত নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। সময়ের সঙ্গে নগর বেড়েছে, বদলেছে ভূপ্রকৃতি। আর সেই পরিবর্তনের নিচে চাপা পড়েছে নদীগুলো।
১ ঘণ্টা আগে
পাহাড়, কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সবুজ প্রকৃতি আর সুউচ্চ ঝরনার মোহনীয় রূপ—সব মিলিয়ে রাঙামাটিকে বলা হয় ‘পর্যটনের শহর’। কেবল অপরূপ প্রকৃতিই নয়, এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সহজ-সরল জীবনধারা, ভেজালহীন ঐতিহ্যবাহী খাদ্যপদ্ধতি আর পাহাড়ের শান্ত পরিবেশ ভ্রমণপিপাসুদের মন কাড়ে।
১ ঘণ্টা আগে