
‘তোরে তো আমি সব সময় খাওয়াই—অহন ঈদ উপলক্ষে তুই খাওয়াইবে, না অইলে খবর আছে। অপর বন্ধুর উত্তর—‘আমার কাছে তো টাকা নাই—কিবায় ব্যবস্থা করবাম।’ একটা পথ আছে, তোর চাচাতো বইনের (বোন) গলায় একটা রুপার চেইন আছে, হেইডা বেইচ্যা টেহা যুগাড় অইবো’—দুই বন্ধুর এসব পরামর্শের পর চার বছরের শিশু মরিয়ম আক্তারকে তুলে নিয়ে যায় তারা।
চেইন ছিনিয়ে নিলে চিৎকার করায় গলা টিপে হত্যার পর বাড়ির চুলার ভেতর লাশ গুম করার চেষ্টা করে। এ ঘটনার পর রাতেই ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার (২০ মার্চ) সকালে দুজনকেই ময়মনসিংহ আদালতে হাজির করলে সেখানে তারা হত্যার বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
নিহত শিশুর নাম মরিয়ম আক্তার (৪)। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১টা থেকে মরিয়মকে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে পরিবারের লোকজন দিনভর হন্যে হয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। এ অবস্থায় ইফতারের আগমুহূর্তে এক প্রতিবেশীর বাড়ির রান্নাঘরের চুলার ভেতরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই দুই ‘কিশোর নেশাগ্রস্ত’। দুই পরিবারের লোকজন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। নেশার টাকা জোগাতে সমাজে এমন কোনো কাজ নেই যা তারা করে না। এ নিয়ে বেশ কয়েকবার সালিস-দরবারও হয়েছে। ঈদ উপলক্ষে নেশার টাকা জোগাতে মরিয়া হয়ে ওঠে দুই বন্ধু। শেষমেশ শিশুটির গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, দুজনকে গ্রেপ্তারের পর এক কিশোর স্বীকারোক্তি থেকে জানা যায়, আঠারবাড়ি বাজারে ‘আইহিন জুয়েলার্সে’ ১ হাজার ২০০ টাকায় বিক্রি করে রুপার চেইনটি। পরে সেখান থেকে চেইন উদ্ধার করা হয়। এরপর শুক্রবার গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করলে দুজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দেয়।
আব্দুর রাজ্জাক আরও জানান, এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় নিহতের বাবা হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে নিহত শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দলীয় নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল...
৩ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে সড়কে গাছ ফেলে একটি মাইক্রোবাসের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগে
পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
১ ঘণ্টা আগে
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা...
১ ঘণ্টা আগে