বন্দীদের তথ্য জানতে হটলাইন নম্বর ১৬১৯১ চালু করা হলেও অবগত নন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের স্বজনেরা। এতে সেবা বঞ্চিত হচ্ছেন তাঁরা। তবে সাধারণ মানুষকে বিষয়টি জানাতে উদ্যোগের কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
দেশের সব কারাগারকে মানবিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি কারাগারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি হটলাইন চালু করা হয়েছে। এ ছাড়া বন্দীদের সাক্ষাৎকারে ভোগান্তি কমানোর জন্য ডিজিটাল ভিজিটর ম্যানেজমেন্ট ও অভ্যন্তরীণ বন্দী ব্যবস্থাপনা সহজীকরণে সফটওয়্যার চালু করা হয়েছে।
এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা নম্বর ১৬১৯১-এর অন্তর্ভুক্ত করা হয়। এতে বন্দীদের স্বজনেরা সহজেই তাঁদের সম্পর্কে তথ্য জানতে পারবেন।
বন্দীর স্বজন আতাউর রহমান বলেন, ‘বর্তমান সরকারের এটি একটি ভালো উদ্যোগ। এর ফলে দেশের কোনো কারাগারে কেউ বন্দী থাকলে সহজেই তাঁর স্বজনেরা খবর পাবেন। এই ১৬১৯১ নম্বরে কল করলে কয়েদি সম্পর্কে তথ্য পাওয়া যাবে, এটা প্রথম শুনলাম। এ বিষয়ে জেল কর্তৃপক্ষের প্রচার চালানো দরকার।’
ময়মনসিংহ কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, হটলাইন সেবা একটি সময় উপযোগী উদ্যোগ। এতে কারাগারে তাঁর স্বজনেরা কী করছেন, কোথায় আছেন সহজেই জানতে পারবেন।
ময়মনসিংহ জেলা কারাগারের সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, ৯৯৬ জন ধারণক্ষমতার কারাগারে গড়ে ২ হাজার কয়েদি থাকেন। তাঁদের সবার সম্পর্কে অভিভাবকেরা ইচ্ছে করলেই খোঁজখবর নিতে পারেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে এসে দেখা করতে হয়। ১৫ দিনে একবার তাঁরা সুযোগ পান দেখা করার। কিন্তু হটলাইন নম্বর চালু হওয়ায় ঘরে বসেই কয়েদির সম্পর্কে অভিভাবকেরা তথ্য নিতে পারবেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৫ মিনিট আগে