
ময়মনসিংহ নগরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
অভিযুক্ত যুবকের নাম আমিনুল ইসলাম (২৫)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চড়াইতলা মণ্ডলের বাজার গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবনে শ্রমিকের কাজ করতেন।
আজ শনিবার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী শুক্রবার প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে নির্মাণাধীন ভবনের সামনে শ্রমিক আমিনুল তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আমিনুলকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। সেই মামলায় তিন দিনের রিমান্ড চেয়ে আমিনুলকে আজ বিকেলে আদালতে তোলা হবে।

কুড়িগ্রামের উলিপুরে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষক হাবিবুল্লাহ (২৫) দলদলিয়া ইউনিয়নের দোকলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং মৌমিতা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বাগেরহাটে দুটি ক্লিনিকে অপারেশনের রোগী ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লিনিক দুটি হলো বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিক এবং শহরের দাসপাড়া মোড় এলাকার দবির উদ্দিন মেমোরিয়াল ক্লিনিক।
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর বোন কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে