
মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (৭ অক্টোবর) বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত শ্রীনগর উপজেলার কলেজ গেট ও ভাগ্যকূল রোড এলাকায় এ অভিযান চলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান চালান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে উপজেলার ভাগ্যকূল রোড এলাকার বড় বাজার স্টোরের ম্যানেজার মোহাম্মদ জিলানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ক্ষতিকর নন-ফুডগ্রেড রঙ মেশানো, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কলেজ গেট এলাকার লক্ষ্মী নারায়ণ সুইটমিটের মালিক মিঠু চন্দ্র বর্মণকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং খাদ্যদ্রব্য তৈরিতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।
৮ মিনিট আগে
বরগুনা সদরে একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকেলে উপজেলার সোনারবাংলা নামক এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) লোগো লাগানো একটি প্রাইভেটকারের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
১১ মিনিট আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে দায়ের করা মামলায় আব্দুস সালাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার নামে ছবি, ভিডিও ও অপারেশনাল তথ্য প্রকাশে কঠোর নির্দেশনায় উদ্বেগ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটি নির্দেশনাকে নজিরবিহীন ও বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহার এবং সাংবাদিকদের জন্য সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে।
২৭ মিনিট আগে