
মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় এক স্কুলছাত্রী ও তার মায়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় ব্যবসায়ী জনি ইসলামের বাসায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাঁর মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ অভিযুক্ত শান্ত ধারালো অস্ত্র নিয়ে রিতা মণি ও তাঁর মেয়ে রিধির ওপর হামলা চালান। এতে তাঁরা গুরুতর আহত হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েক দিন আগে শান্ত জনি ইসলামের কাছে দোকানে চাকরি চেয়েছিলেন; কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় তাঁকে কাজ দেওয়া হয়নি। এই ক্ষোভ থেকেই তিনি রোববার সকালে জনি ইসলামের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রী ও মেয়ের ওপর ছুরি দিয়ে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে শান্তকে আটক করে।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ভুক্তভোগী পরিবারের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। আহত মা ও মেয়ের চিকিৎসা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নীলফামারী জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কাজীপুরে অপহরণের এক দিন পর ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী শিপন মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মোতালেব প্রামানিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাজীপুর থানা।
৯ মিনিট আগে
বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে মাথায় পড়ে আহত হয়েছেন এক শিক্ষক। তবে অল্পের জন্য রক্ষা পায় শিক্ষার্থীরা। গতকাল সোমবার উপজেলা সদরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১১৫ জন। এর মধ্যে ১৯ জন পেয়েছে এ প্লাস। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে বিদ্যালয়ের
১৪ মিনিট আগে