
মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়ায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকার গুলিস্তান থেকে এভার গ্রিন পরিবহনের একটি বাস মাওয়ার দিকে যাচ্ছিল। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের কুচিয়ামোড়া সেতুর ওপর পৌঁছালে বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যান।
সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, ‘বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর সবাই নিরাপদে বের হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।’
স্টেশন পরিদর্শক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘শেখ হাসিনা আসুক, তারপর আদালতে যাক, তারপরে ফাঁসির মঞ্চে যাক, বাংলাদেশের মানুষ খুশি হয়ে যাবে। আমরা জানি, শেখ হাসিনা আসবে না। কিন্তু তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’
১ মিনিট আগে
উপজেলার কাঁচপুর বাস স্ট্যান্ডে গত বুধবার রাতে নেত্রকোনা থেকে গরু ক্রয়ের কথা বলে খায়রুল নামের এক ব্যক্তি জুয়েলকে ডেকে নেয়। পরে সন্ত্রাসী টাইগার মোমেনের ছোট ভাই মো. সুমনের নেতৃত্বে খায়রুলসহ অজ্ঞাত ৫-৬ জনের একটি দল গাড়িতে নিয়ে যায়। একটি খামারে নিয়ে আটকে সারা রাত নির্যাতন করা হয় তাঁকে।
৪ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ করছে।
১১ মিনিট আগে
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
২৭ মিনিট আগে