আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে আয়োজনের লক্ষ্যে রাজধানীর সব পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে পরীক্ষা চলাকালে নগরবাসীর দুর্ভোগ কমাতে বিশেষ ট্রাফিক নির্দেশনাও জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রকাশিত ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্যদের কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন পুরো সময় এ আদেশ কার্যকর থাকবে।
অপর এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, রাজধানীর ৩০৯টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা হতে হবে। ব্যক্তিগত যানবাহনে আসা পরীক্ষার্থীদের কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী সুবিধাজনক স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে কাছাকাছি কোনো স্থান থেকে গাড়িতে উঠতে হবে।
এ ছাড়া কোনো যানবাহন পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্ক করে রাখা যাবে না। অভিভাবকদেরও পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে পৌঁছানোর স্বার্থে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রসংলগ্ন সড়কগুলোতে অপ্রয়োজনীয় যান চলাচল পরিহার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে রাজধানীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ডিএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবু ওরফে শফিকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু মো. সজীবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শ্মশানখলা খাল থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ২৯৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫১০টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৩টি যানবাহন রেকার করা হয়েছে।
১৩ মিনিট আগে
বগুড়ার শেরপুরে একটি হাফিজিয়া কওমি মাদ্রাসায় মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের বিক্ষোভের মুখে অভিযুক্ত দুই শিক্ষক এলাকা ছেড়ে পালিয়েছেন।
১৮ মিনিট আগে