
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মো. শাহীনূর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহীনূর রহমান শেখরনগর তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে (নম্বর ২৭৫) কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাগদী গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে শেখরনগর এলাকায় রাত্রিকালীন ‘মোবাইল পার্টি স্পেশাল-৬’ ডিউটিতে ছিলেন কনস্টেবল শাহীনূর রহমান। রাত ২টার দিকে হঠাৎ বুকে ব্যথাসহ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাঁকে দ্রুত ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন শাহীনূর রহমান। পরে পুলিশ সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

নাশকতার মামলায় নড়াইল জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ওরফে ভিপি মাসুমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের আদালত সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গাউসুল আযম মাসুম ভওয়াখালী এলাকার মশিউল আযমের ছেলে।
৫ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়টি আঘাত হানে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
৯ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা টেরে ডেস হোমস্ (টিডিএইচ) বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট রিসার্চ গ্র্যান্ট প্রোগ্রাম ২০২৬’ চালু হয়েছে। এ কর্মসূচির অধীন মোট ৩১টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে সাতজন শিক্ষার্থীকে গবেষণায় অনুদানের জন্য নির্বাচিত ক
১১ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ার একটি গ্রামে এক বিধবাকে (৪৩) ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল। কয়েক দিন পর তাঁর টিপসই নেওয়া হয় একটি কাগজে। পরে সেই টিপসই ব্যবহার করে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। ওই নারীর দাবি, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি।
১২ মিনিট আগে