
মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের কিলঘুষিতে আবুল কালাম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক জামাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাসাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম উপজেলার হাসাড়া আনসার ক্লাব এলাকার প্রয়াত শুক্কুর শেখের ছেলে। গ্রেপ্তার হওয়া জামাল শেখ একই উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আজ দুপুর আড়াইটার দিকে আবুল কালাম শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে চালতিপাড়া এলাকা থেকে জামাল শেখের অটোরিকশায় করে হাসাড়া বাজারে আসেন। এ সময় ভাড়া নিয়ে চালকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে জামাল শেখ আবুল কালামকে কিলঘুষি মারলে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত চালককে আটক করে শ্রীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, আবুল কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে