বাগেরহাটের কচুয়া উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চরকাঠি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কচুয়া থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাকের সঙ্গে ওই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক আবু হাসান (৩০), যাত্রী রোমান শেখ (৩২), মতিউর রহমান খান (৭০) ও রাব্বি (২৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মতিউর রহমান খান ও রাব্বির মৃত্যু হয়।
নিহত মতিউর রহমান খান কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের দৌলত খানের ছেলে। রাব্বি পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের সরোয়ারের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে রোমান শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি ও ভ্যানচালক আবু হাসান খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া ট্রাকচালক ও তাঁর সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজার আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং উসকানিমূলক স্লোগান দেওয়া হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন। পরে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
১১ মিনিট আগে
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
২৫ মিনিট আগে
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উচ্ছেদ অভিযানে বেলস পার্ক এলাকা থেকে সরিয়ে দেওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যার পর নগরীর বেলস পার্ক এলাকায় এ কর্মসূচি পালিত হলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মাননা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা, অসুস্থ সাবেক খেলোয়াড়দের আর্থিক সহায়তা, ক্রীড়া উন্নয়নে মাঠ সংস্কার, জিমনেশিয়াম চালু ও এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনের
১ ঘণ্টা আগে