মুন্সীগঞ্জ সদর

টঙ্গিবাড়ীতে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ বাজারে অভিযান চালিয়ে ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। বুধবার (৪ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই যানজট দেখা দেয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

মুন্সিগঞ্জে আন্দোলনকারী-আ.লীগ সংঘর্ষে নিহত ২
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

আখ চুরির অপবাদে শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আখ চুরির অপবাদে এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মারধরের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


