Ajker Patrika

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত ৮, সংকটাপন্ন তিনজন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় আহত ৮, সংকটাপন্ন তিনজন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাকবলিত বাস। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে এভারেস্ট পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়া থেকে ঢাকাগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাতনামা গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং আট যাত্রী আহত হন।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত