
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে বিএনপির তিন নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে এলাকার কয়েক শ মানুষ অংশ নিয়ে নানা স্লোগান দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা মিয়া এবং ব্যবসায়ী রুবেল আহমেদসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক ও লতব্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়া স্থানীয় ইটভাটা ও মাটি ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।
অভিযোগে বলা হয়, চলতি মৌসুমে ব্যবসা শুরু করতে গেলে তাঁরা মাটিকাটা বন্ধ করে দেন। পরে আব্দুল্লাহপুরে এম হায়দার আলীর কার্যালয়ে ডেকে নিয়ে ৬০ লাখ টাকা দাবি করা হয়।
বক্তাদের দাবি, পরবর্তী সময়ে সমঝোতার মাধ্যমে দুই বছরে ৫০ লাখ টাকা দিতে রাজি হন ব্যবসায়ীরা এবং ইতিমধ্যে ২০ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। তবে বাকি টাকার জন্য প্রতিনিয়ত ভয়ভীতি দেখানো হচ্ছে। টাকা না দিলে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
মানববন্ধনে লতব্দী ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ ও ত্রাণসামগ্রীও স্থানীয় ওই বিএনপি নেতারা নিয়ন্ত্রণ করছেন। এতে জনপ্রতিনিধিরা সঠিকভাবে সাধারণ মানুষের সেবা দিতে পারছেন না।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মাদক, সন্ত্রাস ও অবৈধ মাটিকাটার বিরুদ্ধে সোচ্চার। সে কারণে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে তোলা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাজী নুর হোসেন ও ওসমান হারুন ভূঁইয়ার সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
৪৩ মিনিট আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
১ ঘণ্টা আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
১ ঘণ্টা আগে