Ajker Patrika

ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১২ মে ২০২৬, ২২: ৫০
ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে ১৩ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। উপজেলার একটি গ্রামে আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষক দাবি করেছেন, ভুক্তভোগী শিক্ষার্থী তাঁর স্ত্রী। তবে তিনি এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।

পারিবারিক সূত্র বলেছে, ওই কিশোরী মাদ্রাসায় যেতে চায়নি। কেন যেতে চায়নি জানতে চাইলে সে জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে। পরে এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. কাজী মাসুদ বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনে নিয়োগ

ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ

ইরানি যুদ্ধবিমানগুলোকে আশ্রয় দিয়েছিল পাকিস্তান: প্রতিবেদন

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

বরফ জমাট পানির বোতল দিয়ে স্কুলছাত্রের মাথায় শিক্ষকের আঘাত, মুহূর্তেই জ্ঞান হারাল ছাত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত