
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের সময় নূর মোহাম্মদ (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গতকাল রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজদিখান থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আটক নূর মোহাম্মদ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাঝগাঁও গ্রামের মো. সাইদুলের ছেলে। তিনি পেশায় রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুম জানান, নিচতলা বাড়ির একটি বাথরুমে গোসল করছিলেন ওই কলেজছাত্রী। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় নূর মোহাম্মদ ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝালকাঠির রাজাপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ভেকুর ধাক্কায় সিহাব উদ্দীন (৩৬) নামে ব্র্যাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় সড়কের পাশে কাজ করা ভেকুর আঘাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
৩ মিনিট আগে
গাজীপুরে ঈদুল আজহার আগে পোশাক কারখানার ৪৫ শতাংশ ছুটি শুরু হওয়ায় মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচলের গতি কমে গেছে এবং যাত্রীদের চরম ভোগান্তি দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে কারখানাগুলো ছুটি ও যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত
৬ মিনিট আগে
পুলিশ সুপার বলেন, ঘটনার পর গাবতলী থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শাওন মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আনোয়ার হোসেনের নাম জানান। পরে পুলিশ আনোয়ারকেও গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পর আসামিরা ব্যবহৃত দুটি
২৯ মিনিট আগে
এই মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অনুষঙ্গ হলো ‘মাদার খেলা’ বা ‘মাদারের লাঠিখেলা’। মেলা শুরু হওয়ার অন্তত পাঁচ দিন আগে থেকে শেরপুর ও আশপাশের গ্রামীণ জনপদে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা আর লাঠিসোঁটার আওয়াজে শুরু হয় লোকজ আচার।
৪৩ মিনিট আগে