
মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে টানা ৪১ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে নামাজ আদায়ে অংশ নেওয়া আরও ২৯ শিশু-কিশোরকে সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর আধারা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে এসব পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সংগঠনটি এটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে আধারা মানব কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. অন্তর ব্যাপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আধারা মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মুফতি মো. শহীদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কিশোর-তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তাঁরা উল্লেখ করেন। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে