
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বাবুল ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর রোড এলাকায় এ অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে সহযোগিতা করেন মুন্সিগঞ্জ জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশের একটি দল।
এ সময় বাবুল ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সাজিয়ে রাখা ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক নকুল চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে ১৯১ বছরের ঐতিহ্যবাহী ‘নিশান গাস্ত’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৯ মহররমে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে হাজারো মানুষ অষ্টগ্রাম কেন্দ্রীয় ইমামবাড়ায় সমবেত হন। ১০ দিনব্যাপী মহররম পালন কর্মসূচি শুক্রবার তাজিয়া মিছিলের মাধ্যমে শেষ হবে।
৪ মিনিট আগে
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে রাজধানীর জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির নবগঠিত টাস্কফোর্স। অভিযানে জিগাতলার দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের মোট ১ লাখ টাকা
৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলার দক্ষিণ ভাগদী এলাকায় এলইডি স্টিল মিল সংলগ্ন একটি পুকুর থেকে ইব্রাহিম খান নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পলাশ থানা পুলিশ।
২০ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মশিয়ার রহমানের বিরুদ্ধে কাজ না করেই কাবিটা প্রকল্পের টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। কাবিটা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার-সংলগ্ন পিচের রাস্তা থেকে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ ২ লাখ ৫০
৩৯ মিনিট আগে