
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ৬টি বগি বনের ভেতর রেখে ৬ বগি নিয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছায়। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পরও ফেলে যাওয়া বগিগুলো উদ্ধার কিংবা সংযুক্ত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় হতাহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্তও ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন জানান, রেখে যাওয়া বগি নেওয়ার জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।
জানা যায়, চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ৬টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে আরও ৬টি বগি রেখে ইঞ্জিনটি ৬টি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিকেল ৫টার দিকে বলেন, হুক ছিঁড়ে ফেলে আসা ৬টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

ঝড়-বৃষ্টিতে পলিথিনের ছাউনি উড়ে যেত। বৃষ্টির পানি গড়িয়ে পড়ত চৌকিতে। তীব্র রোদে উত্তপ্ত হয়ে উঠত আশ্রয়টুকু। সেই পলিথিনের নিচেই দিনের পর দিন কেটে যাচ্ছিল বৃদ্ধ কফিল প্রামাণিক (৭০) ও তাঁর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে আসমত প্রামাণিকের (৫২) জীবন।
৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, মুখোশসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওরে ফেসবুকে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগে বাসুদেব রাজবংশীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
১২ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় একটি মুরগির খামারে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। অস্ত্রের মুখে খামারে থাকা ব্যক্তিদের জিম্মি করে মুরগি, মুরগির খাদ্য, ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এই ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাড়া না পাওয়ার...
১৩ মিনিট আগে