
মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা-বাগানে দেড় মাস ধরে মজুরি পরিশোধ না করার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকেরা।
আজ সোমবার দুপুরে শ্রমিকেরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাঁদের সাপ্তাহিক মজুরি (তলব) পরিশোধ করা হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে দেওরাছড়া চা-বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। একই সঙ্গে অতিসত্বর যাতে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৪ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৪ ঘণ্টা আগে