
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ভোটগ্রহণ চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, জেলার ৪টি আসনেই ধানের শীষের প্রার্থী জয়ের পথে।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটকেন্দ্র ১১৩টি। এর মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী নাসির উদ্দীন আহমেদ ধানের শীষ প্রতীকে ৬৪ হাজার ৩৯৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ২১৬ ভোট।
মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১০৩টি। এর মধ্যে ৭০টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী—মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৩৫৭ ভোট।
মৌলভীবাজার-৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১৭৫টি। এর মধ্যে ৯৫টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৭৭১ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৪৫ হাজার ১৫২ ভোট পেয়েছেন।
মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ১৬৩টি। সব কটি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৪৯ হাজার ১৮৯ ভোট পেয়েছেন।
৪টি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফল ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে কুমিল্লার আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের কক্ষে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় বাসায় কে কে ছিলেন, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায়...
১২ মিনিট আগে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি...
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর বানু।
৩৪ মিনিট আগে