মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঢাকাগামী কালনী ট্রেন থামিয়ে একটি মায়া হরিণ জবাই করে ট্রেনে তুলতে দেখা গেছে কয়েকজনকে।
ট্রেনের যাত্রীর ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকাগামী কালনী ট্রেন উদ্যানের ভেতর দাঁড়িয়ে ছিল কয়েক মিনিট। এ সময় মুখে দাড়ি ও সার্ট পড়া এক ব্যক্তি হরিণটিকে জবাই করে দ্রুত ট্রেনে উঠছেন। তার পেছনে আরও কয়েকজন জবাই করা হরিণকে নিয়ে ট্রেনে উঠেন।
তবে হরিণ জবাইকারীদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ট্রেনের যাত্রী আতিকুর রহমান শিবলু বলেন, লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় হঠাৎ করে কালনী ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে দেখা যায় একটি হরিণকে জবাই করে কয়েকজন ট্রেনে নিয়ে আসছেন। এ সময় হরিণ দেখার জন্য ট্রেনের কিছু যাত্রী নেমে পড়েন।
পরে গত বুধবার সকাল ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন রুমের কাছে বস্তাবন্দি অবস্থায় জবাই করা হরিণটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে সম্ভবত হরিণটি আহত হয়। পরে দুর্বৃত্তরা হরিণটিকে জবাই করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো।’
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ময়নাতদন্ত করে বুঝতে পেরেছি হরিণটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল। তবে আঘাত গুরুতর ছিল না। জবাই না করলে হয়তো বেঁচে যেতো।
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেন কেন থেমেছিল এ বিষয়ে আমি কিছু জানি না।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘যারা হরিণটিকে জবাই করেছে তাদেরকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি আটতলা ভবন থেকে নিচে ফেলে কলেজ শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) হত্যার ঘটনায় আরো দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ও রাত ৩ টায় বাগেরহাট জেলায়...
১৩ মিনিট আগে
অভাবের কারণে প্রথম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি সোলেমান আলীর। কিন্তু দীর্ঘদিনের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি তৈরি করেছেন ২ হাজার ৫০০ ওয়াট ক্ষমতার একটি ভ্রাম্যমাণ সেচযন্ত্র। সূর্যের আলো পেলেই এটি তিন হর্সপাওয়ারের পানির পাম্প চালু করে, যা প্রতি মিনিটে প্রায় ৭০০ লিটার পানি তুলতে সক্ষম।
৪৪ মিনিট আগে
হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি কুমিল্লায় নতুন করে এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে। মারা যাওয়া শিশু মো. হোসাইন (১০ মাস) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। ১৪ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
ববিতার বাবা সানোয়ার হোসেন জানান, রাতে তাঁর মেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি ঘুম থেকে উঠে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ববিতাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
১ ঘণ্টা আগে